ফুটবল উন্মাদনায় আর্জেন্টিনার সমর্থকের মৃত্যু

স্পোর্টস ডেস্ক, মানবকথা॥
বিশ্বকাপ ফুটবাল আসন্ন।তাই এক ধরণের উন্মাদনা তৈরি হয়েছে সর্বত্রই। চারদিকে পতাকা বিক্রির ধুম পড়ে গেছে। আজ রবিাবর  রাজধানীর উত্তর যাত্রাবাড়ীর বিবির বাগিচায় এলাকায় পতাকা টানাতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মারা গেছেন এক ফুটবল প্রেমী। ছেলেটি আর্জেন্টিনার পতাকা উড়াতে গিয়ে মারা যায়। এ নিয়ে ঢাকা নগরীতে একই কারণে ২ জন ফুটবল প্রেমীর মৃত্যু হলো। নিহতের নাম মোহাম্মদ সজল (২৪)। তিনি হামিদ এন্টারপ্রাইজ ওয়ার্কশপে চাকরি করতেন। জানা গেছে, টিন শেড ঘরের ওপরে পতাকা উড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন মোহাম্মদ সজল। সঙ্গে সঙ্গে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। মোহাম্মদ সজল সূত্রাপুর থানার করাতি তলার স্বামীবাগে বসবাস করতেন। কয়েকদিন আগে কল্যাণপুরে ছাদে আর্জেন্টিনার পতাকা উড়াতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে আরেকজন ফুটবল প্রেমী মারা যান।


0 Response to "ফুটবল উন্মাদনায় আর্জেন্টিনার সমর্থকের মৃত্যু"

Post a Comment