নূর হোসেনের বাস থেকে অস্ত্র উদ্ধার

নূর হোসেনের বাস থেকে অস্ত্র উদ্ধার


 নারায়ণগঞ্জে সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনের মালিকানাধীন একটি বাস থেকে তিনটি পিস্তল, একটি রিভলবার, সাত রাউন্ড গুলি, পাঁচটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ১২টার দিকে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকা থেকে এবিস পরিবহন থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। মঙ্গলবার সকালে নূর হোসেন ও বাসের চালক মহিবুল্লাকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছে পুলিশ। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। 
নূর হোসেন

0 Response to "নূর হোসেনের বাস থেকে অস্ত্র উদ্ধার"

Post a Comment