চান্দিনায় এলডিপি’তে আ’লীগ ও বিএনপি'র যোগদান

কুমিল­্লার চান্দিনায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) তে যোগদান করেছে আ’লীগ ও বিএনপি সমর্থিত কিছু সংখ্যক নেতা-কর্মী।  রোববার সকালে এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদ এর হাতে ফুলের তোড়া উপহার দিয়ে আনুষ্ঠানিক ভাবে ওই নেতা-কর্মীরা যোগদান করেন। এলডিপি’তে যোগদানকৃতরা হলেন- বিএনপি সমর্থিত কেরনখাল ইউনিয়ন বিএনপি দপ্তর সম্পাদক মোজাম্মেল, একই ইউনিয়নের ৮নং ওয়ার্ড প্রচার সম্পাদক মোছলেহ উদ্দিন, শাহজাহান, আওয়ামী লীগ সমর্থিত মুক্তিযোদ্ধা ইব্রাহীম, লিটন, মোহাম্মদ আলী, আব্দুল হক, নূরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন- গণতান্ত্রিক যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আবু তাহের, পৌর এলডিপি সহ-সভাপতি উপাধ্যক্ষ মনিরুল ইসলাম ভূইয়া, গণতান্ত্রিক যুবদল চান্দিনা উপজেলা সভাপতি শরীফুজ্জামন, পৌর শাখার সাংগঠনিক সম্পাদক আবুল হাসেম, গণতান্ত্রিক ছাত্রদল নেতা সাজ্জাত হোসেন প্রমুখ।

0 Response to "চান্দিনায় এলডিপি’তে আ’লীগ ও বিএনপি'র যোগদান"

Post a Comment