মুরাদনগরে ইভটিজিংয়ের মাত্রা দিন দিন বেড়েই চলছে!!!!!!!!! প্রশাসন নীরব !

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা প্রতিনিধি।। 
কুমিল্লা মুরাদনগর উপজেলার বিভিন্ন স্কুল-কলেজ, মাদ্রাসায় পড়–য়া শিক্ষার্থীরা প্রতিনিয়ত ইভটিজিংয়ের শিকার হচ্ছে। মুরাদনগর বাজার থেকে গোমতী বেরী বাঁধ হয়ে ভুবনঘর-দড়িকান্দি রাস্তার পাশে বেশীর ভাগ বখাটে ছেলেদেরকে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ইভটিজিং ও প্রাণের ভয়ে তাঁদেরকে কেউ কিছু বলতে সাহস পায় না। ফলে মুরাদনগরে ইভটিজিংয়ের মাত্রা দিন দিন বেড়েই চলছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভুক্তভোগী জানান- এ সব বখাটেদের ভয়ে অনেক মেধাবী মেয়েরা লেখা-পড়া ছেড়ে দিয়েছে। ফলে ওই এলাকার মেয়েরা লেখা-পড়া থেকে একটু পিছিয়ে রয়েছে। এ ব্যাপারে জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার সহ প্রধানমন্ত্রী হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী। অন্যথায় অচিরেই বন্ধ হয়ে যাবে ওই এলাকার শত শত মেয়ের লেখা-পড়া। যার ফলে উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত হবে ওই এলাকার মেয়েরা। তারা আরো বলেন, বিশেষ করে ভুবনঘর ও দড়িকান্দি গ্রামের সংখ্যালঘু সম্প্রদায়ের মেয়েরা প্রতিনিয়ত ইভটিজিং এর শিকার হচ্ছেন। এ ব্যাপারে  শীঘ্রই জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার সহ প্রধানমন্ত্রী হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগীরা।

সরেজিমন ঘুরে জানা যায়- স্কুল-কলেজ ও মাদ্রাসায় পড়–য়া মেয়েরা স্কুল-কলেজে আসা-যাওয়ার সময় বখাটে ছেলেরা রাস্তার পাশে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকেন এবং তাঁদেরকে প্রেম নিবেদন করেন। আরও জানা যায়- ওই এলাকার হিন্দু সম্প্রদায়ের মেয়েরা ইভটিজিংয়ের ভয়ে বোখরা পরে প্রতিদিন স্কুল-কলেজে আসা-যাওয়া করেন। নিরাপত্তাহীনতায় ভোগছেন ওই এলাকার হিন্দু সম্প্রদায়ের মেয়ে সন্তানরা।

0 Response to "মুরাদনগরে ইভটিজিংয়ের মাত্রা দিন দিন বেড়েই চলছে!!!!!!!!! প্রশাসন নীরব !"

Post a Comment