বুড়িচংয়ের রাজাপুর ইউপি’র ২০১৪-১৫ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা

সৌরভ মাহমুদ হারুন, বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধিঃ
গতকাল সোমবার কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ২০১৪-১৫ ইং অর্থ বছরের বার্ষিক উন্মুক্ত বাজেট ঘোষণা উপলক্ষে ইউনিয়ন পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।এতে অর্থবছরের বাজেট ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম মাস্টার। রাজাপুর ইউনিয়ন পরিষদের ২০১৪-১৫ অর্থবছরের বাজেট নির্ধারণ করা হয়েছে ১ কোটি ১ লক্ষ ৪৪ হাজার ৮ শত ৬৮ টাকা।  বাজেটে সবচেয়ে বেশী প্রাধান্য পায় পরিবহন, যোগাযোগ, শিক্ষা, কৃষি ও সেচ ব্যবস্থায়। বাজেট ঘোষণায় উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম মাস্টার এবং পরিচালনা করেন ইউপি সচিব জাহাঙ্গীর আলম। সভায় আরও বক্তব্য রাখেন স্থানীয় গন্য মান্য ব্যক্তিদের মধ্যে উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মুজিবুর রহমান, ফরহাদ হোসেন, ফিরুজ আহাম্মদ খাঁন, গোলাম জিলানী খাঁন চৌধুরী, আরিফ আহাম্মদ সনেট, মোঃ হানিফ মিয়া, ইউনিয়ন পরিষদের মেম্বার যথাক্রমে মোঃ মিজানুর রহমান, হুমায়ুন কবির মেম্বার, আব্দুল ওয়াদুদ, আব্দুল মজিদ, আব্দুল মান্নান মনির, মুমিনুল ইসলাম, আঃ ওয়াদুদ(২), মোঃ সিদ্দিকুর রহমান, তাহেরুল ইসলাম, পেয়ার বেগম, সামছুন্নাহার, জুলেখা বেগম প্রমুখ।

0 Response to "বুড়িচংয়ের রাজাপুর ইউপি’র ২০১৪-১৫ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা"

Post a Comment