তাপস চন্দ্র সরকার, কুমিল্লা প্রতিনিধি।।
পুলিশ সূত্রে জানা যায়- কুমিল্লা সদর আসনের এমপি আ. ক. ম বাহাউদ্দিন বাহারের ভাতিজা আহসান হাবিব সুমু হত্যা মামলার প্রধান আসামি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারী কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সালেহ আহমেদ রাসেলকে শুক্রবার বিকালে ঢাকার মৌচাক এলাকার আনারকলি সুপার মার্কেটের ৩য়তলা থেকে গ্রেফতার করেছে পুলিশ। বাকী দু’জনের মধ্যে মামলার ৯ নম্বর আসামি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী গ্রামের বাসিন্দা সাইফুল (২০) এবং একই গ্র“পের শওকত (২২) নামের একজনকে সন্দেহজনক ভাবে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য যে, গত ২৯ মে দুপুরে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের উচ্চ মাধ্যমিক শাখায় ভর্তি নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সাবেক ভিপি জহিরুল ইসলাম রিন্টু ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সালেহ আহমেদ রাসেল গ্র“পের মধ্যে সংঘর্ষ হয়। এক পর্যায়ে ভিক্টোরিয়া কলেজ সংলগ্ন মুন্সেফবাড়ি এলাকার একটি বাড়িতে প্রবেশ রাসেল গ্র“পের কর্মীরা রিন্টু গ্র“পের এক কর্মীকে গুলি করার সময় বাধা দেয় প্রতিবেশী সুমু। এ সময় তাঁকে গুলি করা হয়। রাসেল-রিন্টু দুই গ্র“পই এমপি আ.ক.ম বাহাউদ্দিন বাহারের অনুসারী। এ ঘটনায় নিহতের বড় ভাই হাবিবুছ সায়েরীন বাদী হয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সালেহ আহমেদ রাসেলকে প্রধান আসামি করে ছাত্রলীগের ৪০জন নেতা-কর্মীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
0 Response to "কুমিল্লায় সুমু হত্যা মামলার প্রধান আসামি রাসেল সহ ৩জনের ৬দিনের রিমান্ড মঞ্জুর "
Post a Comment