গ্রামের মানুষের চিকিৎসা সেবায় হাকীম ও কবিরাজদের ভূমিকা ব্যাপক-রেলমন্ত্রী

তাপস চন্দ্র সরকার।। 
বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রী এবং বাংলাদেশ ইউনানী ও আয়ূর্বেদিক বোর্ডের চেয়াম্যান মোঃ মুজিবুল হক এমপি বলেছেন, গ্রামের মানুষের চিকিৎসা সেবায় হাকীম ও কবিরাজদের ভূমিকা ব্যাপক। গ্রামের সাধারণ মানুষ চিকিৎসার জন্য  দেশের বড় বড় ডাক্তারদের গভীর রাতে না পেলেও একজন কবিরাজ এবং হাকীম কে ঠিকই ডাকলে হাতের কাছে পায়। এখনো গ্রামের মানুষ কবিরাজদের প্রতি আস্থা রাখে। বর্তমান সরকার এসব দিক বিবেচনা করেই হাকীম ও কবিরাজদের চিকিৎসা সেবা উন্নয়নে ব্যাপক পদক্ষেপ হাতে নিয়েছে। অবহেলিত আয়ূর্বেদ চিকিৎসাকে আধুনিকায়ন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। যাব ইতোপূর্বে কোন সরকারই তেমন নজর দেয়নি।
মন্ত্রী আজ ১০ জুন কাকরাইল আইডিইবি ভবনের অডিটরিয়ামে বাংলাদেশ ইউনানী ঔষধ সমস্যা ও সম্ভাবনা শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, বর্তমান সরকার উন্নয়নে বিশ্বাসী লুটপাট আর চাঁদাবাজিতে বিশ্বাসী নয়। দেশে এখন উন্নয়নের জোয়াড় বইছে। দেশ এগিয়ে যাচ্ছে শিক্ষা স্বাস্থ্য সহ দেশের সর্বক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন করে দেশকে উন্নত বিশ্বের উন্নয়নশীল দেশে পরিণত করতে যাচ্ছে। সরকার আন্তরিকতার সাথে কাজ করার ফলে বিদেশীদের থেকে ব্যাপক সহযোগিত পাচ্ছেন। বিভিন্ন দেশ আজ আমাদের দেশের উন্নয়নে এগিয়ে আসছে। স্বাধীনতা বিরোধীরা এখনো দেশের বিরুদ্ধে সরকারে বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত করে বেড়াচ্ছে তাদের ব্যাপারে সকলকে সজাগ থেকে দেশকে এগিয়ে নিতে হবে।
বাংলাদেশ ইউনানী ঔষধ শিল্প সমিতির সভাপতি হাকীম সাঈদ আহমেদ সিদ্দিকির সভাপত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন খাদ্য মন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম, বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল(অবঃ) জাহাঙ্গীর হোসেন মল্লিক, সলিম উল্লাহ প্রমূখ।


0 Response to "গ্রামের মানুষের চিকিৎসা সেবায় হাকীম ও কবিরাজদের ভূমিকা ব্যাপক-রেলমন্ত্রী"

Post a Comment