আজ যারা ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেবেন
গ্রুপ লিগে প্রথম দুইয়ের মধ্যে শেষ করায় কেকেআর এবং কিংস ইলেভেন
মঙ্গলবারের ম্যাচ হারলেও পরে আরও একটি সুযোগ পাচ্ছে তারা। কিন্তু কোনো দলই
চায় না ফাইনালে

ওঠার জন্য আরও একটি ম্যাচ খেলতে। এতদিন যেমন কিংস ইলেভেন
পাঞ্জাবের শক্তি ছিল ব্যাটিং এবং নাইটদের বোলিং। গত কয়েকটি ম্যাচের পর
ব্যাটে-বলে সব দিকেই এখন গম্ভীররা সমান ভয়ংকর। সাকিব যেমন বোলিং-এ ঝলসে
উঠতে পারেন তেমনি আবার ব্যাট হাতেও ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিতে পারেন।
একজন ম্যাক্সওয়েলের বিপক্ষে উথাপ্পাই যথেষ্ট বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
তবে সাকিব-নারাইন-আর উথাপ্পা যদি ধারাবাহিকতা রক্ষা করতে পারেন তবে নাইটদের
মুখেই থাকবে হাসিটা। আর হোম গ্রাউন্ডের বিশেষ সুবিধা তো পাচ্ছেই কলকাতা।
সাথে কলকাতাবাসীর সমর্থন। সর্বোপরি ম্যাচ জয়ের ধারাবাহিকতা কলকাতাকে
ফুরফুরে রেখেছে। মঙ্গলবার কেকেআর দলে পরিবর্তনের কোনো সম্ভাবনাও নেই। উইনিং
কম্বিনেশনই ধরে রাখতে চাইছে তারা। ম্যাক্সওয়েলদের বিরুদ্ধে কটকে সহজেই
ম্যাচ জিতেছিল কেকেআর।
0 Response to "কলকাতা এবং পাঞ্জাবের লড়াই আজ "
Post a Comment