সোমালিয়ায় অপহৃত ৭ বাংলাদেশি নাবিক মুক্ত

 মানবকথা২৪ ডেস্ক, ৭ জুন, ২০১৪।।

অপহরণের সাড়ে তিন বছর পর সোমালীয় জলদস্যুদের কবল থেকে ছাড়া পেয়েছেন বাংলাদেশের ৭ নাকিব। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমালিয়ার জলদস্যুদের হাত থেকে মুক্তি পাওয়া পর তাদের জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তরের (ইউএনওডিসি) একটি বিশেষ বিমানে কেনিয়ার রাজধানী নাইরোবিতে নেওয়া হয়েছে। আগা খান হাসপাতালে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। সাতজনের সবাই সুস্থ আছেন। বর্তমানে তাদের স্থানীয় একটি হোটেলে রাখা হয়।


২০১০ সালে ভারত মহাসাগর থেকে মালয়েশিয়ার পতাকাবাহী এমভি আলবেডো জাহাজ থেকে তাদের অপহরণ করা হয়। ছিনতাইয়ের পর জাহাজটি ডুবে গেলে নাবিকদের অন্য একটি জাহাজে তুলেছিল জলদস্যুরা। এতদিন ধরে জলদস্যুদের হাতেই আটক ছিলেন তারা।

0 Response to "সোমালিয়ায় অপহৃত ৭ বাংলাদেশি নাবিক মুক্ত "

Post a Comment