সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: ৭ জুন, ২০১৪।।
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের নাম ভাঙিয়ে চাঁদা তোলার সময় মোঃ শওকত আলী (৩৫) নামে এক প্রতারককে আটক করে পুলিশের দিয়েছে এলাকাবাসী।
শনিবার রাত ৮টায় জেলার জামালগঞ্জ উপজেলা সদরে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের নাম ভাঙ্গিঁয়ে এক লোকের নিকট থেকে এক হাজার টাকা চাঁদা নেয়ার সময় স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ আতিকুর রহমানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জনতার কাছ থেকে প্রতারককে আটক করে থানায় নিয়ে আসে।
আটককৃত ব্যক্তি নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার মাহমুদপুর গ্রামের মুসলিম উদ্দনের ছেলে। এ বিষয়ে থানায় একটি প্রতারণা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ ব্যাপারে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ আতিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান,এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।
0 Response to "সুনামগঞ্জে পদ্মা সেতুর নামে চাঁদা তোলায় প্রতারক আটক"
Post a Comment