কুমিল্লা জেলা প্রতিনিধিঃ
কুমিল্লার দাউদকান্দিতে বাড়ির সীমানা নিয়ে বিরোধ সংঘর্ষে আলফাজ উদ্দিন (৭৭) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। শনিবার দুপুরে দাউদকান্দি উপজেলার চেঙ্গাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, দীর্ঘদিন ধরে নিহত আলফাজ উদ্দিন এবং তার প্রতিবেশী আহম্মদ উল্লাহ’র বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে শনিবার দুপুরে দু’পক্ষের মধ্যে কথাকাটির এক পর্যায়ে ঝগড়ায় রূপ নেয়। এতে আলফাজ উদ্দিন নিহত হয়।
প্রতিপক্ষরা আলফাজ উদ্দিনকে মারধর ও গলাটিপে হত্যা করেছে বলে অভিযোগ করেন ছেলে কামাল উদ্দিন। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমেক হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
নিহত আলফাজ উদ্দিন উপজেলার চেঙ্গাকান্দি গ্রামের মৃত ইউসূফ আলী মোল্লার ছেলে। এ ঘটনায় পুলিশ ১ জনকে আটক করেছে।

0 Response to "দাউদকান্দিতে সীমানা বিরোধ নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত"
Post a Comment