কুমিল্লা জেলা প্রতিনিধি, ৮ জুন, ২০১৪।।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদরের ঝাগুড়জুলিতে কাভার্ডভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো ২ জন যাত্রী আহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ৭ টার দিকে এ দুঘর্টনা ঘটে। হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। স্থানীয় সূত্র জানায়, কুমিল্লা সেনানিবাসগামী সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে চট্টগ্রামগামী কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে । ময়নামতি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। ২ জনের মরদেহ তাদের পরিবার নিয়ে গেছে । একজনের মরদেহ ফাঁড়িতে আছে।
0 Response to "কুমিল্লায় সড়ক দুঘর্টনায় তিনজন নিহত "
Post a Comment