রাজধানীতে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু

মানবকথা২৪ ডেস্ক, ৮ জুন, ২০১৪।।
রাজধানীর মগবাজার ও মালিবাগে ট্রেনে কাটা পড়ে দু’জনের মৃত্যু হয়েছে। শনিবার দিনগত রাতে মালিবাগের গুলবাগে অজ্ঞাত পরিচয় এক পুরুষ (৩৫) এবং রবিবার সকাল ৮টায় মগবাজার রেলক্রসিংয়ের আরেকজন মারা যায়। ঢাকা রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ ও রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন। আব্দুল মজিদ জানান, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) পাঠানো হচ্ছে।

0 Response to "রাজধানীতে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু"

Post a Comment