বান্ধবীর জন্য শপিংয়ে স্পেনের ফুটবলাররা (ভিডিও)

খেলাধুলা ডেস্ক, মানবকথা২৪ ডেস্ক, ৮ জুন, ২০১৪।।
বিশ্বকাপ খেলতে গিয়েও বান্ধবী ও স্ত্রীর আবদার রক্ষা করতে হচ্ছে ফুটবলারদের। বিশেষ করে শপিংয়ে যেতেই হচ্ছে বন্ধু বা স্বামী ফুটবলারকে। অনুশীলন, কোচের বেঁধে দেওয়া কঠোর নিয়মকানুন ও অন্যান্য আদেশ অক্ষরে অক্ষরে পালন করেও ক্লান্ত হননি স্পেনের ফুটবলাররা। প্রিয়াকে খুশি করতে বরং সবকিছু করতে প্রস্তুত তারা। তাই শপিং করেছেন ইনিয়েস্তারা। ওয়াশিংটন ডিসিতে এল সালভাদোরের বিপক্ষে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে মাঠে নামার আগে গোপনে বান্ধবী ও স্ত্রীর জন্য শপিং করেছেন স্পেন দলের ফুটবলাররা। যদিও অনেকেই অলস সময় কাটিয়েছেন হোটেল রুমে। তবে সময়টা দারুণ কাজে লাগিয়েছেন সার্জিও রামোস, পেপে রেইনা, আন্দ্রেস ইনিয়েস্তা ও পেদ্রো। অলস বসে না থেকে বরং প্রিয়জনকে অনেক অনেক উপহার কিনে দিয়েছেন তারা।

নিচে স্পেন দলের শপিংয়ের ভিডিওটি দেওয়া হল :


0 Response to "বান্ধবীর জন্য শপিংয়ে স্পেনের ফুটবলাররা (ভিডিও)"

Post a Comment