ইলেকট্রনিক্স আর্টসের ভবিষ্যৎ বাণী
বিশ্বকাপ জিতবে জার্মানি!
কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান ইলেকট্রনিক্স আর্টস (ইএ) তাদের ভবিষ্যৎ বাণীতে জানিয়েছে, এবারের বিশ্বকাপ জিতবে জার্মানি। ওই ভবিষ্যৎ বাণী অনুযায়ী আগামী ১৩ জুলাই ফাইনালে জার্মানি ২-১ গোলে হারাবে স্বাগতিক ব্রাজিলকে। উল্লেখ্য, ইএ এবারের বিশ্বকাপে অফিসিয়াল ভিডিও গেমস প্রস্তুতকারক। তবে প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ বাণীর গুরুত্বটা আলাদা অন্য কারণে। গত বিশ্বকাপের আগে তাদের বিশ্লেষণ শেষে ইএ বলেছিল, ২০১০ সালের বিশ্বকাপ শিরোপা জিতবে স্পেন। নেদারল্যান্ডকে ফাইনালে ১-০ গোলে হারিয়ে শেষ পর্যন্ত স্পেনই জেতে শিরোপা। তাদের ভবিষ্যৎ বাণী এবারের সর্বোচ্চ গোলদাতার গোল্ডেন বুট জিতবেন ব্রাজিল তারকা নেইমার। আর আসর সেরা গোল করবেন স্পেনের আন্দ্রেস ইনিয়েস্তা। ইএ-এর সম্ভাবনায় নাম নেই লিওনেল মেসির আর্জেন্টিনার। তাদের হিসেবে, কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে ২-১ গোলে হার নিয়ে বিদায় নিবে আর্জেন্টিনা।
0 Response to "বিশ্বকাপ জিতবে জার্মানি!"
Post a Comment